• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রীঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জঙ্গিদের ধ্বংস করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। জঙ্গিদের চিহ্নিত করা হচ্ছে। যারা জঙ্গিদের অর্থের জোগান দিচ্ছে, আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে।’
রোববার রাজধানী মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি-সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি একথা বলেন।
কল্যাণপুরের ঘটনায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বিএনপি নেতা গয়েশ্বর বলেছেন, জঙ্গিদের পিছন দিয়ে গুলি করা হয়েছে কেন? আমি বলব পুলিশ কি জঙ্গিদের ডেকে বলবে, এই জঙ্গি আমরা কি আপনাদের পিছনে গুলি করব; না সামনে দিয়ে করব?’
জঙ্গিরা চিহ্নিত দাবি করে মন্ত্রী বলেন, ‘আমরা এই জঙ্গিদের আজকে থেকে চিনি না। তারা ২০১৩ সালে সারা দেশে সন্ত্রাস করেছে। তখন তারা বলেছে, চাঁদে নাকি সাঈদীকে দেখা গেছে। এরপর শুরু করেছে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা। যখন আমরা এসব কিছু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, তখন নতুন করে শুরু করেছে গুপ্তহত্যা। এরই ধারাবাহিকতায় দেশি-বিদেশি মানুষকে টার্গেট করে হত্যা করা হচ্ছে।’
গুলশানের ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুলশানে জঙ্গিরা হামলা শুরু করার মাত্র তিন মিনিটের মাথায় পুলিশের একজন উপ-পরিদর্শক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। এই খবর শুনে ওসি সালাহউদ্দিনসহ অন্যরা দ্রুত ঘটনাস্থলে গেলে তিনি নিহত হন। আর বিএনপি এটা নিয়েও অনেক কথা বলছে।’
মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ