• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

রোকেয়ারংপুর: উদীচী শিল্পীগোষ্ঠীর দেশব্যাপী জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদের অংশ হিসাবে উদীচী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংসদ আজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে  “জঙ্গিবাদ বিরোধী সমাবেশ” আয়োজন করে ।

বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কুমার সুমনের সভাপতিবে  সমাবেশে বক্তব্য প্রদান করেন সিএসই বিভাগের শিক্ষক ড. এ কে ম .ফরিদুল-উল–ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি এলমিনা মনি এবং শিক্ষার্থীদের মধ্যে বক্ত ব্দেন আহমেদ নাসির  ও আলমগীর হোসেন, আমানত আলী। সমাবেশে কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্য রোখসানা পারভীন, শায়ালা আফরোজ এবং সঞ্চালনা করেন ওয়াদুদ সাদমান।

বক্তারা বলেন জঙ্গীবাদ মানবতার শত্রু এরা ধর্মীয় অনুভুতি ব্যবহার করে যুব সমাজের ভেতর জঙ্গিবাদের নষ্ট বীজ বপন করছে। তাদের কারণে সারা পৃথিবী আজ অনিরাপদ এবং রক্ত উপতক পরিনত হয়েছে । হলি আর্টিজন, শোলাকিয়ার সহ বিভিন্ন ঘটনা বাংলাদেশের জন্য কালো ছায়া । ড. ফরিদুল ইসলাম বলেন  “শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে সুস্থ সাংস্কৃতিক পরিমন্ডল শিক্ষার্থীদের এমন ভয়াবহ পথ থেকে মুক্তি দিতে পারে”। পরিশেষে অসাম্প্রদায়িক ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশের অঙ্গিকার ব্যাক্ত করে সমাবেশ সমাপ্তি ঘোষনা  হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ