• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ১০ হাজার হেক্টর জমির ফসল বন্যার পানির নিচে

বন্যাকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। এতে করে চরম বিপর্যয়ের মুখে পড়েছে কৃষি ক্ষেত্র। বৃষ্টি আর উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬ নদ-নদীতে অস্বাভাবিক হারে পানি বাড়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে কুড়িগ্রামে। গত দু’সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র এবং ধরলা নদীর পানি প্রবাহ বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৯ উপজেলার ৫৭টি ইউনিয়নের দ্বীপচর, নদ-নদী তীরবর্তী চরসহ নিম্নাঞ্চলের প্রায় ১ হাজার ১শ’ ৪৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার পাট, রোপা আমন, বীজতলা, আউশ এবং পটোল, ঝিঙ্গা, ঢেঁড়স ও করলাসহ শাকসবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ক্ষেতগুলো পানিতে তলিয়ে থাকায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে কৃষকেরা। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোঃ মকবুল হোসেন বলছেন, এই ক্ষতি পুষিয়ে নিতে আসন্ন রবি মৌসুমে আগাম গম, ভুট্টা, চিনাবাদাম, আলু ও সরিষা আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ৩ হাজার ৩২০ হেক্টর আমন বীজতলা, ৩ হাজার ৬৭২ হেক্টর আমন ক্ষেত, ৯৬৩ হেক্টর আউশ ক্ষেত, ১ হাজার ৩৬৬ হেক্টর শাকসবজি ক্ষেত এবং ১ হাজার ১৬০ হেক্টর পাট ক্ষেত পানিতে তলিয়ে আছে। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রায় ২ লাখ ১৮ হাজার কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ