• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন |
শিরোনাম :

সবাই আমরা নিব্রাস না

অধরা।। সেরাজুম মুনিরা অধরা ।। পরিচয় গোপন করে সন্ত্রাসীরা বাসা ভাড়া নেয়ার কারণে এখন বিপাকে পড়েছেন ব্যাচেলর অথবা মেসবাসীরা…নিশি রাতে যখন তখন মেসে মেসে অথবা ব্যাচেলরদের বাড়ীতে পুলিশি হানা…ভাড়াটের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও এসব ঝামেলার কারণে মালিকপক্ষ দিচ্ছেন বাড়ি ছাড়ার নোটিশ….

এক বা দুইজন না…উল্লেখযোগ্য সংখ্যক মেসবাসী/ব্যাচেলরের অভিযোগ আমরা এখন কোথায় যাবো? কারা আমাদের বাসা ভাড়া দেবে? সবাই কি আমরা জঙ্গি? জঙ্গিদের অপরাধের খেসারত কেন আমরা দেবো?

এতো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি আর এর উত্তর আমার জানা নেই…তবে এটা বুঝেছি জঙ্গি ইস্যুতে কঠিন সমস্যায় পড়তে যাচ্ছেন ব্যাচেলর মেসবাসীরা …আর সেই সঙ্গে বাংলাদেশের হাজারো সমস্যার মাঝে যোগ হচ্ছে নতুন আরো এক সমস্যা…।

এদেশে আ্ওয়াজ তোলা ছাড়া কিছু হয় না…আর আ্ওয়াজ মানেই আন্দোলন…আর আন্দোলনের শুরুটা নিরবে…অনেকেই যারা এর উত্তর খুঁজেছেন আমার কাছে…তাদের বলবো…আপনারাও দাঁড়িয়ে পড়ুন প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ..আর নীরব প্রতিবাদে সরকারকে জানিয়ে দিন সবাই আমরা নিব্রাস না…।

লেখক: সাংবাদিক

ফেসবুক থেকে নেয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ