• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারী আদালত প্রাঙ্গন থেকে জামায়াত নেতা আটক

আটকসিসি নিউজ : নীলফামারী জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে এক জামায়াত নেতাকে আটকের অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াাতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আটককৃত জামায়াাত নেতা হলেন রোকনুজ্জামান। তিনি জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর এবং গয়াবাড়ি গ্রামের একরামুল হকের ছেলে।
ডিমলা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, সে এখন কোথায় আছে সে বিষয়ে কোন প্রকার তথ্য তার কাছে নেই। এ ব্যাপারে ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে আটকের বিষয়ে এখনো কোন কিছু জানানো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ