• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বন্দুকযুদ্ধে ২ জঙ্গী নিহত

এদিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, নিহতদের মরদেহ র‌্যাব সদস্যরা পাহারা দেয়ায় সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অবশ্য র‌্যাব-১৪ থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে, এ ঘটনার ব্যাপারে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে র‌্যাব।
র‌্যাব- ১৪ থেকে জানানো হয়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাঙরি এলাকায় বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গি ছিনিয়ে নেয়ার সময় সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো শোলাকিয়ায় পুলিশ হত্যা মামলার আসামি শফিউল ওরফে ডন ও আরেকজন হচ্ছে আবু মুকাতিল। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খানও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্যও আহত হয়েছেন।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় শফিউল ও আবু মুকাতিল ঘটনাস্থলেই নিহত হয়। রাত ১২টার সময় তাদের মরদেহ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের আশেপাশে র‌্যাবের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ