• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

কোরিয়ার অদ্ভুত কাদা ছোড়াছোড়ির উৎসব

63390সিসি ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এক অবাক করা উৎসব হয়। বোরেয়ং-এর এই উৎসবের নাম ‘ওয়ার্ল্ডস ডার্টিয়েস্ট ফেস্টিভাল’। আমাদের দেশে উৎসব বলতে আমরা যা বুঝি, অর্থাৎ আনন্দ, নাচ-গান। এসব বাদ দিলেও বোরেয়ং-এর কাদা উৎসবের বিশেষত্ব হল, কাদা নিয়ে চলে হৈহুল্লোড়। আমাদের দেশের গ্রামাঞ্চলের কোথাও কোথাও ‘প্যাক খেলা’ বলে এক ধরনের খেলা হয়।

অবশ্য এই উৎসব তেমনটা নয়। এটা আরও বেশি জাঁকাল। প্রতি বছর জুলাই মাসে সিওলের কাছাকাছি এই সৈকত শহরে বসে কাদা উৎসবের আসর। বোরেয়ং-এর কাদায় নাকি আছে আশ্চর্য ঔষধি গুণ। তার টানেই বিশ্বের নানা প্রান্ত থেকে দশ লাখেরও বেশি মানুষ আসে। সিওল থেকে বাসে ঘণ্টা আড়াইয়ের পথ বোরেয়ং।
এক দিকে সমুদ্র আর অন্য দিকে পাহাড়-ঘেরা এই শহরে ঢুকলেই বোঝা যায় কাদা উৎসবের উম্মাদনাটা নেহায়েত ফেলনা নয়। লাখ লোকের হাট বসে যায় এখানে। সপ্তাহের শেষ বলে ভিড়টা খুব বেশি। কাদায় মাখামাখি জনতা অংশ নিয়ে চলেছে মাড স্লাইডিং, মাড রেসলিং, মাড ম্যারাথন থেকে শুরু করে মেগাসাইজের বাথটবে সাঁতারে। বিদেশ থেকে অনেকে এখানে এসে হাজির হন। কাদা উৎসবের ভিড়ে হাজির হয় অনেক ছোটরাও। তাদের উপস্থিতি বুঝিয়ে দেয়, এই আনন্দের উৎসব সবারই।

ভিডিও দেখুন:

https://youtu.be/elV3vzxpwN8

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ