• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে লাইনম্যান নিহত

নিহতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যান হলেন,  নুরুল আমিন (৩৮)। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরের সফিকুল ইসলাম বাচ্চার মিল চাতালের সামনে। নিহত ব্যাক্তি কিশোরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান।

জানা যায়, ওই এলাকার একটি বৈদ্যুতিক খুটিতে ত্র“টি সারাতে লাইনের উপরে উঠে নুরুল আমিন। লাইনে সে সময় বিদ্যুৎ থাকায় মেরামতের এক পর্যায়ে হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে সে মারা যায়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। পল্লী বিদ্যুত সমিতির নীলফামারী প্রধান কার্যালয়ের সহকারী প্রকৌশলী এনামুল হক জানান, আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ আজ শনিবার চিরিরবন্দর গ্রামে পাঠানো হয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ