নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যান হলেন, নুরুল আমিন (৩৮)। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গছাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাতে জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরের সফিকুল ইসলাম বাচ্চার মিল চাতালের সামনে। নিহত ব্যাক্তি কিশোরগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান।
জানা যায়, ওই এলাকার একটি বৈদ্যুতিক খুটিতে ত্র“টি সারাতে লাইনের উপরে উঠে নুরুল আমিন। লাইনে সে সময় বিদ্যুৎ থাকায় মেরামতের এক পর্যায়ে হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে সে মারা যায়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। পল্লী বিদ্যুত সমিতির নীলফামারী প্রধান কার্যালয়ের সহকারী প্রকৌশলী এনামুল হক জানান, আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ আজ শনিবার চিরিরবন্দর গ্রামে পাঠানো হয়েছে।।