• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফবিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল আমিন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আমিন। তিনি খেতার চর গ্রামের মোকছেদ আলী মুন্সির ছেলে।

উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও দাতঁভাঙ্গা বিওপি কমান্ডার আব্দুল আজিজ জানান, আর্ন্তজাতিক সীমান্ত পিলার নং ১০৫৪ দিয়ে ভোরে ১০-১৫ জনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ-৫৭ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই নুরুল আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহ বাড়ি নিয়ে আসা হয়েছে। বিজিবি তথ্য সংগ্রহ করেছে। পুলিশ এসে  ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যাবে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি জানান, খবর পেয়েছি রৌমারীতে বিএসএফ দুই রাইন্ড গুলি করেছে। তাতে এক বাংলাদেশি নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ পাঠানোসহ পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ