• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মানবতাবিরোধী অপরাধ : ময়মনসিংহের ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

আন্তর্জাতিকনিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আসামিরা সবাই ময়মনসিংহের মুক্তগাছা উপজেলার। এদের মধ্যে আব্দুস সালাম নামের একজনের পরিচয় জানালেও বাকিদের নাম-পরিচয় জানানো হয়নি।
প্রসিকিউটর আবুল কালাম আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
প্রসিকিউটর আবুল কালাম জানান, পালিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য ৫ আসামির নাম প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, সালামসহ ৬ জনের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা রয়েছে। মামলাটি তদন্তাধীন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা প্রয়োজন।
তাই প্রসিকিউশনের পক্ষে তাদের গ্রেফতারে পরোয়ানা জারির আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ