ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে আব্দুল আলিম (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম চরখড়িবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, দুপুরে আলিম বাড়ির পাশে তিস্তা নদীর ধারে জমিতে কাজ করতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।