• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে ৩৭ প্রতিষ্ঠান

হাসিনাসিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৩১টি ব্যাংক ও ৬টি গ্রুপ অব কোম্পানি।
মঙ্গলবার বিকেলে গণভবনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুদান প্রধানকারীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসব টাকা মানুষের কল্যাণে ব্যয় হয়। বিভিন্ন সময় আপনারা অনুদান দিয়ে থাকেন। বন্যার সময়ও আপনারা অনুদান দিয়েছেন।
এসময় প্রধানমন্ত্রী যে যার অবস্থানে থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, কোনও ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দেবো না। যে যেখানে আছেন, সচেতনতা সৃষ্টি করুন।
জঙ্গিবাদের নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, এরা ইসলামকে হেয় করছে। পবিত্র ও শান্তির ধর্ম ইসলামকে খাটো করছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বন্যা এসেছে, আমরা বসে থাকিনি। ত্রাণ সরবরাহসহ ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্যাকবলিত রোগ প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রাণসহ সরকারের কাছ থেকে দেওয়া সব সহায়তা যেন মানুষের কাছে পৌঁছায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের পক্ষ থেকে ৮টি টিম গঠন করে ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করার বিষয়টিও উল্লেখ করেন শেখ হাসিনা।
বর্ষা ও বন্যার মধ্যেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সময়টা সবচেয়ে খারাপ। এ সময়টাতেও আমরা দ্রব্যমূল্য সহনীয় রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ যেমন মোকাবিলা করতে পারি, তেমনি মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে পারি।
অনুদান প্রদানকারী ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যার্ন্ডাড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কর্মাশিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক।
অনুদান প্রদানকারী ৬টি প্রতিষ্ঠান হলো- বসুন্ধরা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন, বায়রা, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ