• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি থেকে সরে দাঁড়ালেন সালিমুল

সালিমুলসিসি নিউজ : বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজি সালিমুল হক কামাল পদত্যাগ করেছেন।
আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সালিমুল হকের রাজনৈতিক এপিএস আবুল কালাম আজাদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরা প্রেসক্লাবে পৌনে ১২টার দিকে তার পদত্যাগ পত্রটি সাংবাদিকদের নিকট পৌঁছে দেন।
আবুল কালাম আজাদ বলেন, স্যার বিএনপির কমিটি নিয়ে খুবই ক্ষুব্ধ হয়েছেন। একইসঙ্গে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত নেতাদের দিয়ে মাগুরা জেলা বিএনপি কমিটি করায় তিনি দল থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে কাজি কামাল অভিযোগ করে বলেন, ‘দলের স্থায়ী কমিটিতে কিছু বির্তকিত লোকদের সদস্য করা হয়েছে যাদের নেতৃত্বে বিএনপি করা সম্ভব নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ