• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১৩০ রেলস্টেশনে দোকান ভাড়া বকেয়া ১৮১ কোটি টাকা

স্টেশনে দোকানসিসি নিউজ : সারাদেশের ১৩০টি রেলস্টেশনে দোকান ভাড়া আটকা পড়েছে ১৮১ কোটি টাকা। প্রায় ১০ বছর ধরে ভাড়া দিচ্ছে না দোকানগুলো। রেলওয়ে কর্মকর্তাদের অবহেলার পাশাপাশি অভিযোগ উঠেছে ভাড়াটিয়াদের রাজনৈতিক প্রভাব খাটানোরও। তবে এবার বকেয়া আদায়ে কঠোর হচ্ছে রেলওয়ে। ভাড়া শোধ না করলে দোকান বন্ধ করে দেয়াসহ মামলা করার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনগুলোতে খাবার ও বই ছাড়াও নানা পণ্য বিক্রির জন্য দোকান ভাড়া দেয় রেলওয়ে। এরকম ১৩০টি রেল স্টেশনে দোকান আছে প্রায় ১৫ হাজার। তাদের কেউই ভাড়া দিচ্ছে না গত প্রায় ১০ বছর ধরে। অন্যদিকে রেলওয়ের অনুমোদন না নিয়েও বহাল তবিয়তে দোকান খুলে বসেছেন অনেক ব্যবসায়ী। এর মধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলে ভাড়া বাকি পড়েছে ১০০ কোটি টাকা, পশ্চিমাঞ্চলে ৮১ কোটি টাকা।
ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। খোদ রেলওয়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে আর্থিক অনিয়মের। বাংলাদেশ রেলওয়ে এ নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করেছে। তবে আয়কর সংক্রান্ত কিছু জটিলতার নিরসন হওয়ায় অনেকেই এখন ভাড়া পরিশোধে আগ্রহী হচ্ছে বলেও জানান মহাপরিচালক। অন্যদিকে লোকসান কমিয়ে আয় বাড়াতে সব জমির ইজারার মূল্য ও দোকান ভাড়া বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ