• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরাঙ্গনা স্বীকৃতি পেলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী

ফেরদৌসিসিসি নিউজ: স্বাধীনতা অর্জনের ৪৪ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। বৃহস্পতিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সম্পর্কিত গেজেট প্রকাশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেরিতে হলেও গেজেটটি প্রকাশ হওয়ায় তারা আনন্দিত। তিনি বলেন, অনেক আগেই ফেরদৌসী প্রিয়ভাষিণীর এই স্বীকৃতি প্রাপ্য ছিল। নানা কারণে গেজেট প্রকাশে দেরি হয়েছে। তবে মুক্তিযোদ্ধা হিসেবে তিনি শুরু থেকেই প্রাপ্য সব সুবিধা পাবেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় জানানো হয়, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর করা আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর ৭ (ঝ) এর ধারাঅনুসারে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হিসেবে স্বীকৃতি পেলেন প্রিয়ভাষিণী।
গত এপ্রিলে তিনি এ আবেদন করেছিলেন। এর আগে এই স্বীকৃতি পেতে ১২২ জন বীরাঙ্গনা আবেদন করেন। তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ