নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ইয়াবা সহ শরিফুল ইসলাম সেলিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত শরিফুল জেলার ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী গ্রামের তছলিম উদ্দিনের পুত্র। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ডোঙ্গের বাজার এলাকা হতে তাকে আটক করে ডিমলা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত সেলিম দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সেলিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।