• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড শনাক্ত

gulsan_26988সিসি নিউজ : গুলশান হামলার আরো এক মাস্টার মাইন্ডের সাংগঠনিক নাম পেয়েছে পুলিশ। তার সাংগঠনিক নাম মারজান।
আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি জানান, গুলশানে হামলার পর সেখান থেকে জঙ্গিরা মারজানের কাছে ছবি ও তথ্য পাঠিয়েছে। তার সাংগঠনিক নাম মারজান। তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি ঢাকাতেই রয়েছেন। তার একটি ছবি পাওয়া গেছে, সেই ছবি নিয়ে তদন্ত চলছে।
অপর এক প্রশ্নে তিনি বলেন, তামিম চৌধুরী এবং সৈয়দ জিয়াউল হক দেশের ভেতর আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে সহসাই তামিম ও জিয়াকে গ্রেফতার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসনাত ও তহমিদের প্রসঙ্গ তুলে মনিরুল ইসলাম বলেন, এ দু’জনের রিমান্ড শনিবার শেষ হবে। এরপর প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা তাদের আবার রিমান্ডে নেবেন। তারা রিমান্ডে কী তথ্য দিয়েছেন, তা সংবাদ সম্মেলন করে জানানো হবে।
উল্লেখ্য, গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি তামিম আহমেদ চৌধুরী ও সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিল পুলিশ। তাদের প্রত্যেককে ধরিয়ে দিতে ২০ লাখ টাকার পুরষ্কারও ঘোষণা করেছে পুলিশ।
প্রসঙ্গত, হলি আর্টিজানে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে ৬ জঙ্গি নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ