• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ

IMG_20160815_030938 copy.jpgZZZZZZZZZZZZZZZZনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শুক্রবার বাদ জুমা দিনাজপুরের নবাবগঞ্জে আহলে হাদিস আন্দোলন ও যুবসংঘ দিনাজপুর পূর্ব সাংগাঠনিক জেলার আয়োজনে নবাবগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রফেসার পাড়া আল-আমিন জামে মসজিদ হতে ওই সংগঠনের কর্মী নেতারা উপজেলা সদরে বাসস্টান্ড এসে মানববন্ধন করে । পরে আহলেহাদিস আন্দোলন দিনাজপুর পূর্ব সাংগাঠনিক জেলার সভাপতি মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে ডাক বাংলো চত্ত্বরে মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম , প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারেছ, হাফেজ মিনহাজুল ইসলাম, আল-আমিন জামে মসজিদ এর খতিব মাওলানা আবু বক্কর , আহলেহাদীস যুবসংঘের সদস্য মোঃ হাফিজুর রহমান , পীরগঞ্জ সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুর রাশেদ , মহেশপুর জামে মসজিদ এর ইমাম মোঃ আইয়ুব আলী,  জেলা  যুব সংঘের সাধারন সম্পাদক রায়হানুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান ইসলামে নেই । যারা রাষ্ট্রদ্রোহী জঘন্য তম এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া জরুরী । আহলে হাদিস আন্দোলন ও যুবসংঘ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন মসজিদে মুছল্লিদের সচেতনতা মূলক আলোচনা বক্তব্য অব্যাহত রেখেছেন। সমাবেশ শেষে গণপ্রচারণা হিসাবে লিফলেট বিতরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ