নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শুক্রবার বাদ জুমা দিনাজপুরের নবাবগঞ্জে আহলে হাদিস আন্দোলন ও যুবসংঘ দিনাজপুর পূর্ব সাংগাঠনিক জেলার আয়োজনে নবাবগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রফেসার পাড়া আল-আমিন জামে মসজিদ হতে ওই সংগঠনের কর্মী নেতারা উপজেলা সদরে বাসস্টান্ড এসে মানববন্ধন করে । পরে আহলেহাদিস আন্দোলন দিনাজপুর পূর্ব সাংগাঠনিক জেলার সভাপতি মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে ডাক বাংলো চত্ত্বরে মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম , প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারেছ, হাফেজ মিনহাজুল ইসলাম, আল-আমিন জামে মসজিদ এর খতিব মাওলানা আবু বক্কর , আহলেহাদীস যুবসংঘের সদস্য মোঃ হাফিজুর রহমান , পীরগঞ্জ সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুর রাশেদ , মহেশপুর জামে মসজিদ এর ইমাম মোঃ আইয়ুব আলী, জেলা যুব সংঘের সাধারন সম্পাদক রায়হানুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান ইসলামে নেই । যারা রাষ্ট্রদ্রোহী জঘন্য তম এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আইনের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া জরুরী । আহলে হাদিস আন্দোলন ও যুবসংঘ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন মসজিদে মুছল্লিদের সচেতনতা মূলক আলোচনা বক্তব্য অব্যাহত রেখেছেন। সমাবেশ শেষে গণপ্রচারণা হিসাবে লিফলেট বিতরন করা হয়েছে।