• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

মসজিদে আজানের পরিবর্তে গান

মসজিদ ফিলিস্তিনআন্তর্জাতিক ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় স্থান মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দিনে পাঁচবার আজান দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার ফিলিস্তিনের পশ্চিম তীরের বেশ কয়েকটি মসজিদে আজানের পরিবর্তে বেজে ওঠে গান। শুক্রবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মুসুল্লিরা যখন নামাজের জন্য মুয়াজ্জিনের পরিচিত কণ্ঠে আজানের অপেক্ষায় রয়েছেন, ঠিক সে সময় বেশ কয়েকটি মসজিদে মিশরের জনপ্রিয় গায়ক উম কোলথুমের গান বেজে ওঠে।
আজানের পরিবর্তে সঙ্গীত বাজানোর বিষয়টিতে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ধর্মীয় কর্তৃপক্ষ। এই গান ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি সেটি ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে এখন সেটি তদন্ত করা হবে। সম্প্রচার সিস্টেমে কোনো ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন। আবার কেউ কেউ একে খুবই মজার বলে মন্তব্য করছেন। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ