• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘প্রেম’ করায় ১৩ বছরের ছাত্রকে হত্যা

পিটিয়ে হত্যাকুষ্টিয়া: কুষ্টিয়ার লক্ষীপুরে ‘প্রেম’ করার অপরাধে শুভ মন্ডল (১৩) নামে ৭ম শ্রেণির এক ছাত্রকে বাড়ি ফেরার পথে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবারের লোকজন। রবিবার ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শুভ মন্ডল ওই গ্রামের আরমান মন্ডলের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।
এ ঘটনায় নিহত শুভ মন্ডলের দাদা আবুল হোসেন মন্ডল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করেছে। তবে প্রেমের সর্ম্পকের কথা অস্বীকার করেছে মেয়ের পরিবার।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে শুভ মন্ডলের সাথে একই গ্রামের রশিদ মৃধার মেয়ে তৃষ্ণার ‘প্রেমের সর্ম্পক’ গড়ে ওঠে। তৃষ্ণা লক্ষীপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। ব্যাপারটি মেয়ের পরিবার জানতে পারলে কয়েক দফায় শুভ ও তার পরিবারকে সাবধান বা সতর্ক করে দেয়। এরই জেরে মেয়ের বাবা ও চাচা এক সপ্তাহ আগে শুভকে বাড়িতে আটকিয়ে রেখে নির্যাতন করে। পরে স্থানীয় ইউপি মেম্বর-এর হস্তক্ষেপে শুভকে উদ্ধার করে তার পরিবার।
রবিবার ভোরে লক্ষীপুর বাজারে অবস্থিত বাবার দোকান থেকে বাড়ি ফিরছিল শুভ। এ সময় বাড়ির সামনে থেকে মেয়ের বাবা রশিদ মৃধা, চাচা রাজ্জাক মৃধা, জাহিদ মৃধা ও উথান মৃধা লাঠি ও টর্চ লাইট দিয়ে শুভকে পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা শুভকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জানান, প্রেমের সর্ম্পক নিয়ে কিশোর বা স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে মেয়ের পরিবার, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ