• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

মিঠাপুকুরে চোর সন্দেহে গনপিটুনীতে যুবক নিহত

নিহতসিসি নিউজ: চোর সন্দেহে রংপুরের মিঠাপুকুরে অজ্ঞাত এক যুবক গনপিটুনীতে নিহত হয়েছে। আজ রবিবার (১৪ আগষ্ট)  ভোরে ঘটনাটি ঘটে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট এলাকায়। মিঠাপুকুর থানার ওসি  হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। তবে যুবকটি পরিচয় পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসীর বরাত দিয়ে ময়েনপুর ইউনিয়নের  চেয়াম্যান মাহবুবুল আলম সাংবাদিকদের  জানান, ওই যুবকসহ আরো তিনজন শুকুরের হাট এলাকায় একটি বাড়িতে চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে এক যুবককে আটক করলেও অপর দুইজন পালিয়ে যায়। ফলে ক্ষিপ্ত  এলাকাবাসীর গনপিটুনীতে  এক পর্যায়ে ওই যুবক মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ