• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

কাহারোলে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

15 august 16কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কাহারোলেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
১৫ আগষ্ট’১৬ সকাল সাড়ে ৯টার সময় দিবসটি পালন উপলক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের যৌথ উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের নিয়ে এক শোক র‌্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী ও  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লাা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ফারুক, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ বাবু, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি এ,কে,এম ইব্রাহীম খলিল, সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন এবং দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন।

কাহারোলে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে চেক প্রদান
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে ক্যান্সার ও কিডনি রোগীদের চিকিৎসার্থে সাহায্যের চেক প্রদান করা হয়েছে।
দিনাজপুরের কাহারোল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১৫ আগষ্ট’১৬ সকাল সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ জন ক্যান্সার ও কিডনি রোগীদের চিকিৎসার্থে ৫০ হাজার টাকা করে সাহায্যের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। চেক বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা আ’লীগের সভাপতি এ.কে.এম ফারুক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রুস্তম-এ জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, শিক্ষা অফিসার মোঃ হেমায়েত আলী শাহ, উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, কাহারোল রির্পোটার্স ইউনিটের সভাপতি সুকুমার রায় প্রমুখ।
ছবি ও সংবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ