• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

কুয়ায় পড়েছে হাতি শাবক

হাতিশেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবতী পাহাড়ি পল্লী গুরুচর দুধনই এলাকায় পরিত্যক্ত একটি কুয়ায় পড়ে কাতরাচ্ছে এক বন্য হাতি শাবক।
মঙ্গলবার ভোর ৩টার দিকে প্রায় ২৫/৩০টির মতো একটি হাতির পাল পাহাড় থেকে নেমে আসার সময় প্রায় ৩/৪ বছর বয়সী ওই হাতি শাবকটি ২০/২৫ ফুট খাদের পুরাতন ওই কুয়ায় পড়ে যায়।
স্থানীয় বন্যহাতি সুরক্ষা দল ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ বন বিভাগের সহায়তায় কুয়ায় পড়া হাতি শাবকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে বন বিভাগের তাওয়াকুচা বিট অফিসার মো. আশরাফুল আলম জানিয়েছেন।
তিনি জানান, ঘটনাস্থলের দেড় কিলোমিটারের মধ্যে পাহাড়ে বন্য হাতির দলটি অবস্থান করছে। আমরা কুয়ার পাশ দিয়ে একটি ড্রেন করার চেষ্টা করছি। ওই ড্রেন দিয়ে হাতি শাবকটি উঠে আসতে পারবে। হাতি শাবকটি জীবিত উদ্ধার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ