• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

দিনাজপুরে কোচিং সেন্টার থেকে শিবিরের ১১ কর্মীকে আটক

আটকবিশেষ প্রতিনিধি: দিনাজপুরে পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালিয়ে জিহাদী ও সাংগঠনিক বইপত্রসহ শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের পাহাড়পুরস্থ পৃথিবী কোচিং সেন্টারে অভিযান চালায় পুলিশ। এ সময় জিহাদী ও সাংগঠনিক বইপত্রসহ শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ঢাকা মহানগর শিবিরের সাবেক অফিস সেক্রেটারী তোজাম্মেল হক বকুল, দিনাজপুর সরকারী কলেজে শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম অন্যতম। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুল রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ