পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার বিষ্ণপুর গ্রামে জমি সংক্রান্ত সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পীরগঞ্জ হাসপাতালে ফাতেমা পারভীন (২৮) নামে এক গৃহবধু মারা গেছে।
পীরগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার বিষ্ণপুর গ্রামে একই বংশিয় লোকদের মাঝে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে পতিপক্ষের ছুরিকাঘাতে সহিদুলের স্ত্রী ফাতেমা পারভীন ও নসির উদিন এর পুত্র আসিরুল (৪০) গুরুতর আহত হয়। পরিবারের লোক জন তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার ফাতেমা পারভীনকে মৃত বলে ঘোষনা করে এবং আসিরুলকে আশংকা জনক অবস্থায় দিমেক হাসপাতালে পাঠান। এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ ব্যপারে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মামলার প্রস্তুতি চলছে।