• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন দিনব্যাপী কর্মসূচি

বিএনপিঢাকা: বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস ও খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ। এছাড়া ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মির্জা আলমগীর জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও র‌্যালির চিন্তা করছি। এজন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
পাশাপাশি ১ সেপ্টেম্বর সারাদেশে দলীয় পতাকা উত্তোলন এবং তাদের সুবিধা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবে। তবে কেন্দ্র থেকে তাদের র‌্যালি ও আলোচনা সভা করার পরামর্শ দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।
তিনি জানান, আগামী ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের কারামুক্তি দিবস উপলক্ষে বেলঅ ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের কারামুক্তি দিবসের কর্মসূচি ঈদের কারণে আগে বা পরে করা হতে পারে। এই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে বিএনপির মহাসচিবের সভাপতিত্বে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ