• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে ভাই-বোনের সলিল সমাধি

নিহতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চার বয়সী দুই মামাতো ফুফাতো ভাইবোনের সলিল সমাধি হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার পাঙ্গা গ্রামের ত্রি-পদি জলদানপাড়া নামক স্থানে। নিহতেরা হলেন, মামাতো ভাই তানজিদ হোসেন সে ওই এলাকার দিলিপ আহম্মেদের ছেলে ও ফুফাতো বোন জান্নাতুন বেগম সে পার্শ¦বর্তী ডিমলা উপজেলার শুটিবাড়ী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে নিহত জান্নাতুন তার মায়ের সাথে মামার বাড়ীতে বেড়াতে এসেছিল। আজ বুধবার দুপুরের পরে সে তার সম বয়সী মামাতো ভাই তানজিদের সাথে বাড়ীর পার্শ্বে খেলছিল। এরই এক পর্যায়ে তারা দুজনে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজি করেও তাদের পাওয়া না গেলে বিকাল সাড়ে ৫ টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ