• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিয়াকে ‌‘প্রথম রাষ্ট্রপতি’ বলার কথা অস্বীকার সুবিদ আলীর

subidali_47186ঢাকা: জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলার কথা অস্বীকার করেছেন আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভূঁইয়া। যদিও বুধবার সংসদীয় কমিটির এক বৈঠকে তিনি এ কথা বলেছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ওই বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য।
বৃহস্পতিবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘জরুরি’ এক সংবাদ সম্মেলনে সুবিদ আলী ভূঁইয়া বলেন, আমি যদি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে থাকি, তা যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি রাজনীতি থেকে পদত‌্যাগ করব, ইনশাল্লাহ।
বুধবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে আওয়ামী লীগের এই সংসদ সদস‌্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেছিলেন বলে কমিটির একাধিক সদস‌্য জানিয়েছিলেন। এ নিয়ে তোপের মুখেও পড়েন সুবিদ আলী। যা বিভিন্ন গণমাধ্যমে ওইদিন প্রকাশিত হয়।
কমিটির সদস‌্য ও আওয়ামী লীগের সাংসদ মুহিবুর রহমান মানিক গণমাধ্যমকে বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ উল্লেখ করা নিয়ে আলোচনার সময় সুবিদ আলী ওই কথা বলেছিলেন।
আলোচনার এ পর্যায়ে ইউজিসির চেয়ারম্যান কিছু বলার আগেই সুবিদ আলী বলে ওঠেন, জিয়াই বাংলাদেশের প্রথম  রাষ্ট্রপতি। এটা তিনি তার বইতেও লিখেছেন বলেন জানান।
মানিক বলেন, তখন আমি বলেছি বিএনপি যে সেটেলড ইস্যু নিয়ে বিতর্ক করতে চায়, আপনিও (সুবিদ) যদি সেই একই বিষয় নিয়ে কথা তোলেন তাহলে কী দাঁড়াল?
সংবাদ সম্মেলনে সুবিদ আলী বলেন, তিনি বলেছিলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার সময় জিয়া নিজেকে রাষ্ট্রপতি বলেছিলেন, যে ভুল পরে শোধরানো হয়। ওই কথাটিই সংসদীয় কমিটির বৈঠকে বলেছিলেন তিনি।
নিজের লেখা ‘মুক্তিযুদ্ধে নয় মাস’ গ্রন্থে এ বিষয়ে লিখেছেন বলে জানান বর্তমানে আওয়ামী লীগের এই সংসদ সদস‌্য। সুবিদ আলী দাবি করেন, গণমাধ‌্যমে তাকে নিয়ে ‘উদ্দেশ‌্যপ্রণোদিত’ খবর প্রকাশ হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান কমিটির সদস‌্য সুবিদ আলী বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। একাত্তরে জিয়ার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সুবিদ আলী সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকার সময়।
সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি) থেকে এনিয়ে দ্বিতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ