• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় বাঁশঝাড় থেকে ক্ষতবিক্ষত শিশুর লাশ উদ্ধার

লাশসিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের বাঁশঝাড় থেকে আসাদ (৮) নামে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভাবকি ইউনিয়নের দেউলগা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আসাদ ওই গ্রামের সুরত আলীর পালিত পুত্র বলে জানা গেছে।

ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে শিশু আসাদ বাড়ি থেকে নিখোঁজ হয়। দু’দিন পর তার লাশ বাড়ির পাশেই বাঁশঝাড় থেকে পুলিশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশের গলায় কাঁচা পাট দিয়ে জড়ানো এবং মুখে এসিড দিয়ে পোড়ানো ছিলো।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান লাশ উদ্ধারের বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ