সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের বাঁশঝাড় থেকে আসাদ (৮) নামে এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার ভাবকি ইউনিয়নের দেউলগা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আসাদ ওই গ্রামের সুরত আলীর পালিত পুত্র বলে জানা গেছে।
ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম জানান, গত বুধবার বিকেলে শিশু আসাদ বাড়ি থেকে নিখোঁজ হয়। দু’দিন পর তার লাশ বাড়ির পাশেই বাঁশঝাড় থেকে পুলিশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশের গলায় কাঁচা পাট দিয়ে জড়ানো এবং মুখে এসিড দিয়ে পোড়ানো ছিলো।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান লাশ উদ্ধারের বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।