• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৪৫৪ শিক্ষার্থী

জিপিএ-৫সিসি নিউজ: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৩টি কলেজের মধ্যে ছয়টি কলেজ থেকে তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪৫৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৬ জন, মানবিকে ১০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আটজন পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। শতভাগ পাস করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উপজেলার ১৩টি কলেজের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে তিন বিভাগে ২১৯ জন জিপিএ ৫ পেয়েছে। এদের মধ্যে বিজ্ঞানে ২১১ জন, মানবিকে পাঁচজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তিনজন পেয়েছে জিপিএ-৫। আর ১৭৩ জন জিপিএ ৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। উপজেলার একমাত্র সরকারি এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ২১৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭৩ জন। উপজেলায় শুধুমাত্র এ প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাসের গৌরব অর্জন করেছে। গত বছর এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিল ১২৪ জন।

উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির দিকে তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজ থেকে তিন বিভাগে ৪৪ জন জিপিএ ৫ অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞানে ৩৭ জন, মানবিকে চারজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে তিনজন। প্রতিষ্ঠানটিতে এবারের পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৮ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ