• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :

প্রক্সি পরীক্ষা দিতে এসে জরিমানা

জরিমানাচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পরিচিত জনের পরিবর্তে পরীক্ষা দিতে এসে এক ভুয়া ডিগ্রী পরীক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত ৫হাজার ও সহযোগীতা করায় অফিস সহকারীর ১ হাজার টাকা জরিমানা করেছেন।
পুলিশ জানান, চিলমারী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার ডিগ্রী (পাস) পরীক্ষায় ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে আসরাফুল আলম রোল নম্বর (১৪১০২১২৮২৪৭) পরিচিত জনের বিপরীতে অজ্ঞাত কারনে শফিকুল ইসলাম (২৭) ডিগ্রী পরীক্ষা দেয়। বিষয়টি হল পরিদর্শকের সন্দেহ হলে ভুয়া পরীক্ষার্থীর সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানা পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ) মোঃ রফিকুল ইসলাম ভুয়া পরীক্ষার্থী শফিকুল ইসলামের ৫হাজার ও তাকে সহযোগী করায় চিলমারী ডিগ্রী কলেজের অফিস সহকারী মোঃ বাতেনের ১হাজার টাকা জরিমানা করেন। জরিমানাকারী ভূয়া পরীক্ষার্থীর বাড়ী উপজেলা রানীগঞ্জ এলাকায় এবং অফিস সহকারীর বাড়ী মৌজাথানা এলাকায় জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ