• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপির সহ-দফতর সম্পাদককে লাঞ্ছিত করলেন গয়েশ্বর

গয়েশ্বর রায়ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিজ অফিস থেকে দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদকে লাঞ্ছিত করে বের করে দিয়েছেন বলে জানা গেছে। রবিবার দুপুরে নয়াপল্টনে গয়েশ্বরের নিজ অফিসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বিএনপির নেতা বিবার্তাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরে বেলাল আহমেদকে গয়েশ্বর চন্দ্রের অফিসে প্রবেশ করলে তাকে বের হয়ে যেতে বলেন গয়েশ্বর। এসময় বেলাল গয়েশ্বরের কাছে ক্ষমা চাইলে গয়েশ্বর জুতা নিয়ে তাকে মারার জন্য তেরে আসেন।
উপস্থিত দলীয় অন্য নেতা-কর্মীরা গয়েশ্বরকে থামিয়ে দেন। এসময় বেলালকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, তোকে রাস্তা থেকে ধরে এনে দলের সহ-দফতর সম্পাদকের পদ দিয়েছি। কিন্তু তুই আমার সঙ্গে বেইমানী করেছিস। আমার অফিস থেকে বের হয়ে যা। তুই আজ সকালে কার বাসায় গিয়েছিস তা আমি জানি।
জানা গেছে, বিএনপির একজন ভাইস চেয়ারম্যানের বাসায় যাওয়ার অপরাধেই বেলালের ওপর ক্ষেপে যান গয়েশ্বর। ওই ভাইস চেয়ারম্যান স্থায়ী কমিটিতে স্থান করে নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এটা ভাল চোখে দেখছেন না গয়েশ্বর। অপরদিকে সহ-দফতর সম্পাদকের মতো পদে স্থান পাওয়ার মতো যোগ্যতা না থাকলেও তাকে ওই পদে বসান গয়েশ্বর সহ আরো কয়েকজন নেতা।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে দলীয় মনোনয়ন দেয়ার নাম করে বিএনপির পল্টন অফিসের একটি সিন্ডিকেট বেশ টাকা হাতিয়ে নেয়। ওই দলেরই একজন সদস্য হলেন এই বেলাল। যার ব্যাংক একাউন্টে অস্বাভাবিক লেনদেন নিয়েও এর আগে পত্রিকায় খবর প্রকাশ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ