সিসি নিউজ: নীলফামারীর সদর উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর আবু হেলাল আজ সোমবার সকালে পুৃলিশের হাতে গ্রেফতার হয়েছে। সদর উপজেলার রামগঞ্জে বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতা নিহতের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার সিসি নিউজকে নিশ্চিত করেছেন। আবু হেলাল চান্দেরহাট ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ।
উলেখ্য যে, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার পলাশবাড়ী, লক্ষ্মীচাপ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সংসদ সদস্য সদস্য আসাদুজ্জামান নূর ও তার সঙ্গীরা রামগঞ্জহাট হয়ে জেলা সদরে ফেরার সময় রামগঞ্জহাটের কাছে জামায়াত-শিবিরের সক্রিয় নেতাকর্মীদের হামলার কবলে পড়েন। এ সময় কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগকর্মীসহ অন্তত ৫ জন নিহত হন এবং পুলিশসহ শতাধিক দলীয় নেতাকর্মী আহত হন। এ ঘটনায় নীলফামারী সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।