নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে জামায়াত শিবিরের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জামায়াত নেতারা হলেন, জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন জামায়াত নেতা আইনুল হক, মোকছেদুল ইসলাম ও একই উপজেলার জলঢাকা পৌরসভা জামায়াত নেতা আবু মুছা। শিবির নেতা হলেন, জেলার ডিমলা উপজেলা শিবির সভাপতি অফিয়ার রহমান। আজ মঙ্গলবার বিকালে জলঢাকা ইসলামী ব্যাংকের নিচ থেকে ওই তিন জামায়াত নেতাদের গ্রেফতার করে জলঢাকা থানা পুলিশ। অপরদিকে জেলা জজ আদালত চত্বর থেকে শিবির নেতা অফিয়ারকে গ্রেফতার করে নীলফামারী ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট নেই। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।