• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬৩ হাজার কোটি টাকা

ব্যাংকসিসি ডেস্ক: ২০১৫ সালে ঋণ পুনঃতফসিল ও পরিশোধের মেয়াদ বাড়ানোর কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কিছুটা কমেছিল। কয়েকটি ব্যাংকের প্রধান নির্বাহীর মতে, পুনঃতফসিল করা ঋণও নির্ধারিত সময়ে পরিশোধ করেননি ব্যবসায়ীরা। এর ফলে খেলাপির পরিমাণ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঋণ প্রদাণ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। চলতি বছরের জুন পর্যন্ত দেশে খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা। যা মোট ঋণের ১০ দশমিক শূন্য ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের ঋণ প্রদাণ সংক্রান্ত প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ব্যাংক খাতে জুন পর্যন্ত মোট ঋণের স্ফীতি ছিল ৬ লাখ ৩০ হাজার ১৯ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। সবচেয়ে বেশি ঋণ খেলাপ হয়েছে সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকগুলোতে। এসব ব্যাংকের মোট ঋণের ২৬ দশমিক ১৪ শতাংশ হচ্ছে খেলাপি ঋণ।

রাষ্ট্রায়ত্ত খাতের ৫টি ব্যাংকে (সোনালী, রূপালী, অগ্রণী, জনতা ও বেসিক ব্যাংক) মোট ঋণের ২৫ দশমিক ৭৪ শতাংশ হচ্ছে খেলাপি ঋণ।

এ ছাড়া বেসরকারি খাতের ব্যাংকগুলোতে মোট ঋণের ৫ দশমিক ৪৪ শতাংশ হচ্ছে খেলাপি ঋণ। বাংলাদেশে ব্যবসায়রত বিদেশি ব্যাংকগুলোর মোট ঋণের ৮ দশমিক ৩৩ শতাংশ হচ্ছে খেলাপি ঋণ। মার্চ থেকে জুন এই তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে চার হাজার কোটি টাকারও বেশি। তিন মাস আগে এ বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ