• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

বদরগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে এসে…

গণধোলাইবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সুদুর পাবনা জেলা থেকে রংপুরের বদরগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে এসে গ্রামবাসীর রোষানলে পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক ফেসবুক স্বামী। গত বুধবার (২৪আগষ্ট)  রাতে পৌরসভার ফেসকিপাড়া মহল্লায় এঘটনা ঘটে।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পৌরসভার ফেসকিপাড়া মহল্লার ওলিউর রহমানের মেয়ে লিমা পারভীনের (১৯) সাথে গত ৬মাস পুর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রমজান আলীর (২৫)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের কিছুদিন পর তারা গোপনে বিয়ের পিড়িতে বসেন।
এদিকে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হলে চলতি আগষ্ট মাসে স্ত্রী লিমা পারভীন স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে বেড়াতে এসে আদালতের মাধ্যমে তার মাদকাসক্ত স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান। কিন্তু স্বামী বেছারা এই ঘটনাটি জানতেন না। তাই গত, সোমবার রাতে পাবনা জেলা থেকে স্ত্রীর সাথে দেখা করতে শ্বশুরবাড়ীতে চলে আসেন। সেখানে আসার পর স্ত্রীর মুখে বিচ্ছেদের বিষয়টি শুনে চরম হতাশায় পড়েন তিনি।
অপরদিকে তালাক দেয়ার পরেও স্ত্রীকে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে গ্রামবাসী স্বামী রমজান আলীর উপর চড়াও হয়ে তাকে মারধর করে ঘরে আটকে রাখে। অবশেষে বৃহস্পতিবার ওই ওয়ার্ডের কাউন্সিলর কোহিনুর আনাম দুইপক্ষকে ডেকে নিয়ে বিষয়টি মিমাংসা করার পর রমজান আলীকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ