• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |

বাউবি পরীক্ষায় জলঢাকায় বহিস্কার ১৩

বহিস্কারজলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় প্রথম দিনে অসদুপায় অবলম্বনের জন্য ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। আজ শুক্রবার রাবেয়া চৌধুরী মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা পরীক্ষা চলাকালে তাদের বহিস্কার করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাইয়ুম (বাউবি এইচএসসি প্রোগ্রাম) ।

এই কেন্দ্রে এবার অনুষ্ঠিত বাউবি এইচএসসি প্রোগ্রাম পরীক্ষায় ২১৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে অসদুপায় অবলম্বনের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্র সচিব ধনঞ্জয় রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ