• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণরাজশাহী: জেলার বাঘায় পঞ্চম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা এক নারীসহ দুইজনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে রবিবার দুপুরে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে বাঘা থানার ওসি (তদন্ত) ধীরেন্দ্রনাথ প্রামাণিক জানান, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার তেপুখুরিয়া গ্রামে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। রবিবার দুপুরে স্কুলের টিফিনের সময় সে তার বান্ধবী সোনালী খাতুনকে সাথে নিয়ে একটি দোকানে বিস্কুট কিনতে যায়।

এ সময় জুয়েল রানা (২২) নামে এক যুবক ওই স্কুলছাত্রীকে স্কুলের পাশেই জনৈক আকবর আলীর বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে আকবর আলীর স্ত্রী মনিকা বেগমের সহযোগীতায় তাকে ধর্ষণ করে। বাড়ি গিয়ে ওই স্কুলছাত্রী তার মাকে বিষয়টি জানায়। এরপর থানায় এ মামলা করা হয়।

অভিযুক্ত জুয়েল তেপুখুরিয়া গ্রামেরই বেল্লাল হোসেনের ছেলে। মামলায় জুয়েল ও মনিকা বেগমকে আসামি করা হয়েছে।

ওসি জানান, অভিযোগ পেয়েই তিনি ওই স্কুলছাত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ওই স্কুলছাত্রীর বাবা জানান, জুয়েল মাঝে মধ্যেই তার মেয়েকে উত্যক্ত করতো। কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি কাউকে কিছু বলেননি।

এ বিষয়ে তেপুখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কতটা সত্য তা বলতে পারব না। বিষয়টি সম্পর্কে আমরাও খোঁজখবর নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ