• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্মার্টকার্ড পাওয়া যাবে ২ অক্টোবর থেকে

Smart-Cardসিসি নিউজ: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র ‘স্মার্টকার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর (রোববার)। ‘স্মার্টকার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। প্রাথমিকভাবে ২ অক্টোবর (রোববার) দিন ঠিক হয়েছে। ওইদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে।’
প্রাথমিকভাবে ঢাকা মহানগরী ও একটি প্রত্যন্ত এলাকাকে স্মার্টকার্ড বিতরণের জন্য বেছে নেওয়া হবে বলেও জানান সচিব।
তিনি আরো বলেন, স্মার্টকার্ড রাজধানীর থানা নির্বাচন অফিসগুলোতে পাঠানো হচ্ছে। প্রথমে রাজধানীবাসীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। রাজধানীতে শেষ হলেই পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানে বিতরণ করা হবে।
ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৯৩টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ৫০ লাখ। তারাই প্রথম উন্নত এ ‘স্মার্টকার্ড’ মানের এ কার্ড পাচ্ছেন।
জানা যায়, ঢাকায় ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করে কার্ড বিতরণ করা হবে। বর্তমান লেমিনেটিং করা কার্ডটি জমা দিয়ে দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিলেই ভোটাররা নতুন কার্ড পাবেন।
দেশে বর্তমানে মোট ভোটার রয়েছেন প্রায় ১০ কোটি। এদের মধ্যে প্রায় ৯ কোটি ভোটারের লেমিনেটিং করা এনআইডি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ