নীলফামারী প্রতিনিধি: ৭১’এর বদর বাহিনীর প্রধান ও জামায়াতে ইসলামীর অর্থ যোগানদাতা মীর কাশেম আলীর ফাঁসীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন দেশের সর্বেোচ্চ আদালতের আপিল বিভাগ খারিজ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে নীলফামারীর ডোমারে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার আপিল বিভাগের রায় হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে জেলার ডোমার উপজেলা শহরে মুচিরমোড় থেকে জামায়াত শিবিরের ২০/২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা রায় প্রত্যাখান করে শ্লোগান দিতে দিতে বাটার মোড়ে এলাকায় গিয়ে গা ঢাকা দেয়।
মিছিলের বিষয়টি অস্বীকার করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান জানান, রায় ঘোষণার শুরু থেকে এখন পর্যন্ত উপজেলা জুড়ে আমাদের টহল জোড়দার রয়েছে।