সিসি নিউজ: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৈয়দপুরের আতাউর রহমান মুজিব ওরফে তুহিন সরকারকে নামে এক যাত্রীর কাছ থেকে ২৩ কেজি সোনা উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার রাতে সিঙ্গাপুর থেকে আসা ওই যাত্রীর দেহ তল্লাশি করে ওই সোনা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা। স্থানীয় ভাবে পরিচিত তুহিন সরকার নীলফামারীর সৈয়দপুরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সরকার ট্রাভেলস’র মালিক। সে শহরের শহীদ আমিনুল হক সড়কের নতুন বাবুপাড়ায় তোফাজ্জল হোসাইন সরকারের পুত্র।
চ্যানেল ৯ প্রকাশিত :
চ্যানেল৭১ প্রকাশিত
https://youtu.be/URxq2JN5EmQ