সিসি নিউজ: অটোরিক্সার চাকায় গলার ওড়না পেচিয়ে শীলা (২৪) নামে এক মেয়ের মৃত্যু হয়েছে। গত ২৪ শে আগষ্ট নীলফামারীর কাজীরহাটে অটোরিক্সার চাকায় গলার ওড়না পেচিয়ে শীলা মারাত্মক আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিলা।
শীলা নীলফামারী ইপিজেড’র মাজেন কোম্পানীতে কাজ করতো। গত ২৪ আগষ্ট কাজ শেষে ব্যাটারী চালিত অটোরিক্সায় চড়ে সৈয়দপুরে বাড়ী ফেরার পথে আকস্মিক তার গলার ওড়না চাকার সাথে পেচিয়ে গেলে গাড়ী থেকে পড়ে গুরুতর আহত হয় শীলা।
নিহত শীলা সৈয়দপুর গোলাহাট ফিরোজ হোটেল সংলগ্ন মো. ভোলা এর মেয়ে বলে জানা যায়।