• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

চুমু খাব না, এটা আমার নীতি

সোনাক্ষীবিনোদন ডেস্ক: বলিউডের অধিকাংশ ছবিতেই আজকাল লিপ কিস দেখা যায়। সেখানকার নামি নায়িকাদেরও এ ধরনের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। কিন্তু যাকে দর্শক এখন পর্যন্ত লিপ কিসের দৃশ্যে দেখেননি তিনি হলেন দাবাং কন্যা সোনাক্ষি সিনহা। ভবিষ্যতেও এ ধরনের চরিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন তিনি।
সোনাক্ষী সিনহা বলেন, যেহেতু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই কোনোদিনই পর্দায় চুমু খেতে পারব না। এটা আমার নীতি বলতে পারেন।
শুক্রবার মুক্তি পেয়েছে ‘আকিরা’ যেখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন সোনাক্ষি। র‌্যাগিংয়ের গল্প নিয়ে তৈরি এই ছবিটি প্রথম দিনে আয় করেছে ৫ কোটি রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ