• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |

কোরবানির গরু নিয়ে ফেরার পথে নিহত ২

নিহতরাজশাহী: জেলার বাগমারা উপজেলার মুগাইপাড়ায় কোরবানির গরু কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ভটভটির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগমারার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের মৃত আশতুল্যাহর ছেলে জয়নাল আবেদীন (৬০) ও বালানগর গ্রামের আব্দুল মজিদ (৬০)।
নিহতরা কোরাবানির গরু কিনে নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে ফিরছিলেন।
আহতদের মধ্যে সগুনা গ্রামের পিয়ার বক্স (৫২), বালানগর গ্রামের আব্দুল আজিজ (৪৬), হাবিবুর রহমান (৪৫), ট্রলির চালক দ্বীপনগর গ্রামের জামাল হোসেন (২৮), মনোয়ার হোসেন (৫০) এবং আকতার হোসেন (৪২) সহ ৮ জনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর বাগমারা থানার ওসি মোহাম্মদ সেলিম  জানান, রাত সাড়ে ১০ টার দিকে নওগাঁর মান্দার উপজেলার চৌবাড়িয়া হাট থেকে কোরবানির জন্য গরু কিনে ভটভটি করে বাড়ি ফিরছিলেন কয়েকজন। পথে মুগাইপাড়া হাইস্কুলের সামনে বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক পেছন দিক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়নাল নিহত হন এবং চালকসহ আরো অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মজিদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ