• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে ভিজিএফের ১৮ বস্তা চাল আটক

আটকসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন থেকে ১৮ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধার করা হয়েছে।আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মুসা জঙ্গী গোপন সংবাদের ভিত্তিতে ওই  ইউনিয়নের  ৩নং ওয়ার্ডের বাগানবাড়ী এলাকার ছাবিদুল ইসলামের বাড়ী থেকে চালের বস্তাগুলো উদ্ধার করেছে। তবে এ অভিযানের সময় ওই বাড়ীতে কেউ ছিলেন না বলে একটি সূত্রে জানা গেছে।

চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মুসা জঙ্গী সিসি নিউজকে জানান, আটক চালগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হলরুমে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ