• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ছুরি নিয়ে হামলা চালায় নারী জঙ্গিরা

ngi_50461সিসি নিউজ: ধারালো ছুরি ও মরিচের গুঁড়া নিয়ে পুলিশের ওপর হামলা চালায় নারী জঙ্গিরা। শনিবার রাতে আজিমপুরের আজিমপুরের হাজী কায়সারের বাড়িতে পুলিশের অভিযানের সময় এ ঘটনা ঘটে।
বিজিবি সদর দফতরের ২ নম্বর গেইট সংলগ্ন ২০৯/৫ নম্বরের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে দরজা ধাক্কা দেন পুলিশ সদস্যরা। আসছি বলে ভেতর থেকে মহিলা সদস্যরা ছুরি ও মরিচের গুঁড়া হাতে নিয়ে দরজা খোলে। কিছু বুঝে ওঠার আগেই নারী জঙ্গিরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এরপর তাদের একজন দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে দৌড়ে বাসা থেকে বেরিয়ে পড়ে।
কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, নারী জঙ্গিদের অতর্কিত হামলার পাশাপাশি পুরুষ জঙ্গি সদস্যরা তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায়। বোমার  স্প্লিন্টারে ও ছুরিকাঘাতে আহত হন পাঁচ পুলিশ সদস্য। পুলিশ পাল্টা গুলি চালালে পুরুষ জঙ্গি নিহত ও তিন নারী জঙ্গি আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত তিন নারী জঙ্গি হচ্ছে মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা, অপর দুজন শাহেলা ও শারমিন। ওই বাসা থেকে মেজর জাহিদের দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়ামকেও (১) উদ্ধার করেছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, গোলাগুলির এক পর্যায়ে সালোয়ার কামিজ পরা এক নারীকে ছুরি হাতে দৌড়াতে দেখেন তিনি। এ সময় পুলিশ ফাঁকা গুলি করে। একই সময় আহত এক পুলিশ সদস্য চিৎকারে ঘটনাস্থলে আরও পুলিশ সদস্যকে পাঠাতে বলেন।
অভিযানে এক পুরুষ জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় আটক করা হয় ওই তিন নারী জঙ্গিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ