• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

ইচ্ছেমতো পোশাক পরতে চান সানি লিওন

সানি লিওন-২বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। প্রথম বলিউড তারকা হিসেবে ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’-এর র‌্যাম্পে হাঁটছেন তিনি।
এ নিয়ে একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ফ্যাশনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ‘জিসম-টু’ খ্যাত এ অভিনেত্রী।
ভারতের ফ্যাশন ট্রেন্ড কেমন হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন করা হলে ‘মাস্তিজাদে’ অভিনেত্রী বলেন, আমি চাই ভারতের নারীদের ইচ্ছেমতো পোশাক পরার স্বাধীনতা থাকবে এবং এ জন্য তাদের কোনো বিদ্রুপের শিকার হতে হবে না। এই ট্রেন্ডটাই চালু হওয়া প্রয়োজন।
উঠতি নারীদের জন্য তার কোনো ফ্যাশন পরামর্শ রয়েছে কি না, তার জবাবে সানি লিওন বলেন, এমন পোশাক পরবেন যেটি আপনার ফিট হয়, খুব বেশি টাইট আবার খুব ঢিলেও যেন না হয়। আপনার শরীর নিয়ে লজ্জা পাবেন না। আত্মবিশ্বাস থাকলে সব পোশাকেই আপনাকে মানাবে।
নিজের সবচেয়ে বাজে ফ্যাশন সম্পর্কে তিনি বলেন, চোখের পাতা নীল করার চেষ্টা করা সবচেয়ে বাজে ফ্যাশন ছিল। একদমই ভালো ছিল না।
বলিউডে সানি এখন ব্যস্ত ‘তেরাইন্তেজার’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটিতে সানির বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। সামনে  ‘টিনা অ্যান্ড লোলো’  শিরোনামের একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ